More

    দুমকীতে সাপের কামেড়ে বৃদ্ধের মৃত্যু বাড়িতে শোকের মাতম

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত যোগীন্দ্র হাওলাদার রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন। স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।

    পরে স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়।

    গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থানে ঠিক মত বাঁধ না দেওয়া ও হাঁটাচলার কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...