More

    বরিশালে প্রয়াত বিএনপি নেতার বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জে প্রয়াত বিএনপি নেতা এ টি এম মতিউর রহমানের বাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ টি এম মতিউর রহমানের মৃত্যুর পর তার সন্তানরা বরিশাল নগরী ও প্রবাসে বসবাস করেন।

    গ্রামের বাড়িটি দীর্ঘদিন তালাবদ্ধ ছিল। শুক্রবার রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। পরে আগুন ধরিয়ে দিলে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রত্যক্ষদর্শী একই বাড়ির আকলিমা বেগম জানান, তিনি ফজরের নামাজ পড়তে ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় উঠে দেখেন পাশে চেয়ারম্যানের ঘরে আগুন জ্বলছে। তখন তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

    স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মতিউরের সন্তানরা বছরে দু-একবার গ্রামে আসতেন। তবে ঘরটি সবসময় তালাবদ্ধ থাকত। দুর্বৃত্তরা ভাঙচুরের পর আগুন দিলে মুহূর্তেই ঘরটি পুড়ে যায়। অভিযোগকারী মোস্তফা কামাল উদ্দিন হারুন বলেন, আমাদের গ্রামের কিছু লোকের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।

    এ বিরোধের জের ধরেই এ হামলা ও অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আগুনে তাদের অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....