More

    পটুয়াখালীতে এক ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ইলিশ মাছ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোরে পায়রা নদীতে জেলে নিরব হাওলাদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে সুবিদখালী মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

    সুবিদখালী মৎস্য আড়তের ব্যবসায়ী হরেন বাবু বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ছয় হাজার টাকায় জাকির হোসেন নামের ব্যবসায়ী কিনেছেন। এ সময় মাছটি দেখতে ভিড় জমান অনেকেই। মাছটির ক্রেতা ব্যবসায়ী জাকির হোসেন বলেন, এত বড় ইলিশ এখন খুব কম পাওয়া যায়। মাছটি ভালো দামে বিক্রি করতে পারব মনে হয়। দেখি কত টাকা লাভ করা যায়।

    এক কেজি ৮২০ গ্রাম মাছটি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কমিশনসহ মোট ছয় হাজার টাকায় ইলিশটি কিনে নেন জাকির। স্থানীয় ক্রেতা আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, ৩ হাজার টাকা কেজি দরে ইলিশ কেনা এখন আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে সম্ভব নয়। আগে মাসে অন্তত একবার হলেও ঘরে বড় ইলিশ কিনে নিয়ে যেতাম, দিন দিন সেটা অসম্ভব হয়ে উঠছে।

    মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান বলেন, এটি নিষেধাজ্ঞার সুফল বলা যায়। গভীর সমুদ্রে এমন বড় ইলিশ বেশি থাকে। জালের প্রশস্ততা বাড়ালে আরও ধরা সম্ভব। বড় ইলিশে ফ্যাট, ওমেগা-৩ ও ভিটামিন বেশি থাকে, যা হৃদরোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী।

    আগের মতো এখন আর বড় ইলিশ পাওয়া যাচ্ছে না। এটার বিভিন্ন কারণ রয়েছে—যেমন ছোট ইলিশের অতিরিক্ত আহরণ, পানির প্রবাহ কমে যাওয়া, বাঁধ ও স্লুইসগেট, অবৈধ জাল ব্যবহার, পানিদূষণ ও জলবায়ুর পরিবর্তনের কারণেও বড় ইলিশের সংখ্যা কমছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nalezy ale pamietac, ty na pewno motywacja bez depozytu, poniewaz kazda oferta promocyjna, pochodza z swoje warunki i mozesz ograniczenia

    Dla prawie wszystkich hazardzistow, bonusy bez depozytu jest wlasciwie atrakcyjnym sposobem z rozwazyc, jesli kasyno online pasuje twoje kryterium,...