More

    কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে বর্ণাঢ্য শোভাযাত্রা, সফল চাষীদের পুরস্কার প্রদান

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক।

    সোমবার সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক শুরু হয়। উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা টি বের হয়। শোভাযাত্রা টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিৎ বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান।

    মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে কলাপাড়ায় সফল তিন মৎস্য চাষি সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলাপাড়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...