More

    বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, ১১ ঘণ্টা পর উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নামবিহীন মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা পানির কনটেইনার ও জালের ফ্লোট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘণ্টা ভাসার পর সোমবার সকাল ৮টার দিকে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করেন।

    এর আগে, রোববার রাত ৯টার দিকে ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের আনুমানিক ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়। জানা গেছে, বরগুনার পাথরঘাটা এলাকার কচিখালী স্পটে থেকে তাদের উদ্ধার করা হয়েছে। সমুদ্রে নিমজ্জিত ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনে।

    ভুক্তভোগী ট্রলার মালিকের চাচা জুম্মান হাওলাদার জানান, রোববার রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত ৯টার দিকে একটি ডুবা চরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় জেলেরা ভাসতে থাকে। সোমবার সকালে সংবাদ পেয়ে ট্রলারটি উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওয়ানা হয়।

    তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন। বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন। বর্তমানে সাগর ভয়াল উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

    এ বিষয়ে কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...