More

    কলাপাড়ায় মামা শ্বশুর কতৃর্ক ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শ্বশুরের বিরুদ্ধে।

    মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার লালুয়া ইউনিয়ন এর চান্দুপাড়া গ্রামে। অভিযোগসূত্রে জানা গেছে, আক্কাস আলী আকন (২৭) ও তার স্ত্রী মোসাঃ মুক্তা বেগম (২০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

    এ সময় মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাগনি জামাতা আক্কাস আলিকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের —ই— বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    এঘটনায় মোসাঃ মুক্তা বেগম বলেন, আমাদের দাম্পত্য কলহ ছিল আমরা নিজেরাই মীমাংসিত হই। আমার মামা আবদুর রসিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়। অভিযুক্ত মোঃ আবদুর রশিদ হাওলাদার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

    কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...