More

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বাসে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ২

    অবশ্যই পরুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে চলন্ত বাসে ‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অজামিনযোগ্য ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (২২ আগস্ট) সকালে ৯টার দিকে সেন্টমার্টিন পরিবহন নামের একটি বাসে এ ঘটনা ঘটে।

    খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার উদ্দেশে কোটবাড়ি বিশ্বরোড থেকে সেন্টমার্টিন বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ইউটার্ন নেওয়ার কথা বলা থাকলেও তাকে (ভুক্তভোগী) নিয়ে বাসটি চৌদ্দগ্রামের দিকে চলে যায়। এরপর সুয়াগাজী নামক স্থানে গিয়ে ইউটার্ন নিয়ে পুনরায় পদুয়ার বাজার আসে।

    তখন বাসে ছিল চালক, হেল্পারসহ আরও তিন জন। বাসে একা পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর গলায় ছুরি ধরে গহনা, টাকা-পয়সা নিয়ে নেয় এবং ধর্ষণের চেষ্টা করে। তখন ভুক্তভোগী শিক্ষার্থীর হাতে কামড় দেন অভিযুক্তরা। এরপর শিক্ষার্থীকে হাত-পা বেঁধে ফেলে দেওয়ার চেষ্টা করা হলে সেই শিক্ষার্থীর (ভুক্তভোগী) অনুরোধে ফেলে না দিয়ে শাকিল আবাসিক হোটেল নামক হোটেলে নিয়ে আসে। পরে পদুয়ার বাজারের স্থানীয় এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দিলে শিক্ষার্থীরা গিয়ে ভুক্তভোগীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং বাসে থাকা দুই জনকে আটক করে। এ সময় জড়িত অন্য তিন জন পালিয়ে যান।

    ঘটনার পর শিক্ষার্থীরা ৯৯৯ ফোন দিলে পুলিশ আসে। শিক্ষার্থীরা বাস মালিক এবং অভিযুক্ত বাকি দুই জনকে ক্যাম্পাসে নিয়ে আসার জন্য দাবি জানায়। পুলিশ শিক্ষার্থীদের দাবি মানতে অস্বীকৃতি জানালে দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের দাবি না মানায় ঘটনাস্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

    পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আলোচনায় এলে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের দুই বছর কারাদণ্ড দেয়। বাকিদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার মামলা করবে বলে নিশ্চিত করেছেন। ঘটনার পর শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের দুটি বাস জব্দ করে ক্যাম্পাসে নিয়ে এসেছে।

    গ্রেফতার দুই জন হলেন হোসেন আলী (২৫) ও আলী হোসেন (২৩)। গ্রেফতারকৃতদের ভাষ্যমতে পলাতক তিন জন হলেন পিচ্চি রাসেল (৩২), নূর আলম সৌরভ ও সেন্টমার্টিন পরিবহনের মালিক চাঁন মিয়া।

    এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, শিক্ষার্থীদের এসেই আমি প্রস্তাব দিয়েছিলাম মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে। শিক্ষার্থীরা শুরুতে আমার কথায় কর্ণপাত করেনি। পরে শিক্ষার্থীরা বিষয়টি মেনে নিয়েছে।

    কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গ্রেফতার হওয়া দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি অভিযুক্ত অন্য তিন জনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার চেষ্টা চলছে। আশা করি পুলিশ প্রশাসনের কোনও গাফিলতি থাকবে না।

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে দ্রুতই চলে আসি। এসে দেখি পরিস্থিতি উত্তপ্ত। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এসেও হিমশিম খাচ্ছে। অবশেষে একটা সুরাহা হয়েছে। অভিযুক্তদের দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমি ধর্ষণের পক্ষে নই, আমি চাই অভিযুক্তরা শাস্তি পাক।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী বলেন, আমাদের একজন নারী শিক্ষার্থীকে হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বাস থেকে ফেলে দিয়ে মধ্যযুগীয় নির্যাতন করেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুই জন ধরা পড়েছে, তারা পুলিশের কাছে আছে এবং পুলিশ প্রশাসন কথা দিয়েছে ২৪ ঘণ্টার মধ্যে বাকি তিন জনকে গ্রেফতার করবে।

    তিনি আরও বলেন, এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি অপরাধীদের দুই বছরের অজামিনযোগ্য জেল দিয়েছেন। পুলিশ ঘোষণা দিয়েছেন তারা এক মাসের মধ্যে চার্জশিট দেবেন যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Selbige Betiton Spielauswahl existiert vorrangig aus Verbunden Slots durch bekannten & traditionellen Herstellern

    Intensiv geschrieben stehen euch ganz Spiele weiters Funktionen zur Vorschrift. Reibungslos unter einsatz von diese Inter browser Software package...