More

    বাউফলে গণপিটুনিতে ডাকাত নিহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদের মধ্যে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন। মোঃ রাজীব (২৮) নামের আরেকজন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    এর আগে শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় গভীর রাতে ডাকাতদল হানা দেয়। এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে।

    একপর্যায়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। ডাকাতি শেষে যাওয়ার সময় ভুক্তভোগীরা চিৎকার করলে স্থামীয়রা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

    বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, স্থানীয়দের হাতে আটক দুজনের মধ্যে একজন নিহত হয়। নিহত ব্যক্তির নাম এখন পর্যন্ত জানা যায়নি। অন্য একজন আশঙ্কাজনক অবস্থায় বাউফল হাসপাতালে আছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আটক করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...