More

    পটুয়াখালীর গলাচিপায় দুর্ধর্ষ ডাকাতি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দারের (৫৫) বাসায় এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা পোদ্দার ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩ টার দিকে শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। এসময় ঘরে খোঁজাখুঁজি করে কিছু না দেখতে পেয়ে তারা আবার ঘুমিয়ে যায়।

    পরে রাত ৪ টার দিকে প্রথমে বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে দরজার খিল খুলে প্রবেশ করে ডাকাত দল। পরে মূল দরজার চৌকাঠ কেটে ও রুমের দরজার ছিটকানি ভেঙে ৩/৪ জনের সংঘবদ্ধ ডাকাতদল মুখে গামছা বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। ডাকাত দল শ্যামল পোদ্দার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যায়, যার পরিমাণ প্রায় সাড়ে চার ভরি বলে জানা গেছে।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...