More

    কলাপাড়ার মহিপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা স্বর্ণালংকারসহ ২৩ লাখ টাকা লুট

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়িসহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়।

    এসময় তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে মূল্যবান মালামাল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
    স্থানীয় বাসিন্দা বশির উদ্দিন বলেন সকাল ছয়টার দিকে ফজরের নামাজ শেষে মিলন ভাইয়ের বাসায় এসে দেখি গেট খোলা ও দরজার লক ভাঙা, সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে অবগত করি। তার উপস্থিতিতে বাসায় ঢুকে দেখি সবকিছু লুট করে নিয়ে গেছে। বাড়ির মালিক চিকিৎসার জন্য ঢাকায় রয়েছে।

    বাবু নামের একজন জানান, রাত আড়াইটার দিকেও বাজারে নাইটগার্ড নিয়ে বাড়িটি ঘুরে দেখে আসি, তখনও সবকিছু ঠিকঠাক ছিলো।

    ডাকাতির শিকার আতিকুর রহমান মিলন বলেন, আমরা স্ব-পরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে শনিবার মধ্যরাতের যেকোনো একসময় এ ঘটনা ঘটে। এসময় আমার বাসা থেকে নগদ ৬ লাখ টাকা ৭ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

    অন্য ভুক্তভোগী সোবাহান জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে নগদ ৬ হাজার টাকা ও ৬ আনি ওজনের কানের ঝুমকা নিয়ে যায়। ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যান।

    অপর ভুক্তভোগীর মহিউদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের সিঁধ কেটে সাত আটজনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ২ হাজার ৫’শ টাকা ও ৮ আনি ওজন একজোড়া কানের দুল নিয়ে যায়।

    এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের সনাক্তের কাজ চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
    স্থানীয়রা জানান, টানা তিনটি বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...