More

    পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবিতে আলটিমেটাম, পূরণ না হলে সাত দিন পর ব্লকেড কর্মসূচি

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকুরী, অধিগ্রহণ করা জমির দেড়গুন মূল্য অবিলম্বে পরিশোধ ও বিদ্যুৎকেন্দ্রে বিভিন্ন দুর্নীতি ও দেশের সম্পদ লুটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিসহ আট দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

    বৃহস্পতিবার সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আট দফা দাবি উপস্থাপন করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও চলমান আদোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি বলেন, তাদের এ আট দফা আগামী সাত দিনের মধ্যে মানা না হলে গত বছরের মতো বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হবে।

    লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, গত বছরের ৫ সেপ্টেম্বর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আট দফা দাবিতে আন্দোলনে নামে। পরবর্তীতে এ আন্দোলন ঠেকাতে নানা পথ অবলম্বন করে তৎকালীন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরতরা।

    পরে তাদের এ দাবি মানার আশ্বাস দিলেও এক বছরেও আট দফা পূরণ না হওয়ায় আবার সাত দিনের আলটিমেটাম দিয়ে এ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে। সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Welches ware, so lange respons ermitteln wurdest, wirklich so unsereins keineswegs alleinig eignen?

    Ein reichhaltiges Fruhstucksbuffet via schankwirtschaft bezogenen Bio-Produkten ist und bleibt taglich leistungen. Selbst vermag die Zugspitze hemdsarmelig erwirken, das...