More

    সিলেটের পাথরের পর এখন কুয়াকাটা সৈকত থেকে বালু লুট

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে মো. হাসনাত (১৯) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি ঝাউবন এলাকা থেকে ট্রলি ভর্তি করে অবৈধভাবে বালু নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

    হাসনাতকে ট্রলিবোঝাই বালুসহ হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।

    তাঁর বাড়ি কুয়াকাটার গঙ্গামতি এলাকায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত হাসনাতকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটা সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des options qui feront the best salle de jeu en ligne

    Plus redoutables salle de jeu legerement: la fondements consultee 2026 Donner le meilleur salle de jeu en ligne tous les...