More

    পটুয়াখালী গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর ওপর হামলার প্রতিবাদ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এর প্রতি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন সারা দেশের বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। একই সাথে তাঁর নিজ এলাকা পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

    তাঁরা তাঁদের ফেইসবুক আইডি থেকে ভিন্ন ভিন্ন পোস্টের মাধ্যমে এ প্রতিবাদ জানান। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি হাসান মামুন এক ফেইসবুক পোস্টে উল্লেখ করেন, “গন অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ গন অধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর জাতীয় পার্টির বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

    জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মু. শাহ আলম এক পোস্টে লিখেছেন, “গন অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সহ গন অধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

    বিএনপি’র পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান তার ফেইসবুক পোস্টে লিখেছেন, “গন অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ গন অধিকার পরিষদ নেতৃবৃন্দের উপর জাতীয় পার্টির বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” সাবেক সাংসদ (পটুয়াখালী-৩) উল্লেখ করেন, “ভিপি নুরুকে নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এই মুহূর্তে তার জন্য সবচেয়ে বেশি দরকার সর্বোচ্চ চিকিৎসা । অথচ ক্ষোভ বিক্ষোভ নিন্দা প্রকাশেই সবাই ব্যাস্ত !

    এখন দোয়ার পাশাপাশি দাওয়া খুবই জরুরি। নুরুর উপর কারা এবং কেন হামলা করেছে এবং কেন তার হাড্ডি গুড্ডি ভাঙার টার্গেট করা হয়েছে তা সামাজিক মাধ্যমের কল্যানে ওপেন সিক্রেট ! বিশেষ করে মাই টিভির নিকট ৫ কোটি টাকা চাঁদা দাবির সিন্ডিকেট নিয়ে কথা বলার পর নুরুকে টার্গেট করা হয়েছে । অন্যান্য মবের বিচার হয়নি। কিন্তু নুরুর উপর চালানো মব হজম করা যাবেনা।

    সরকার, সেনাবাহিনী এবং পুলিশের জন্য নুরুর বিষয়টি কতটা স্পর্শকাতর তা আগামী ২৪ ঘণ্টায় স্পষ্ট হবে। কিন্ত কর্তৃপক্ষ যদি ২৪ ঘণ্টার আগে অপরাধীদেরকে ধরতে পারে তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব !

    ” ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুব আন্দোলনের প্রচার সম্পাদক মাও. এইচএম আবু বকর সিদ্দিক লিখেছেন, “আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে নুরুল হক নুর ভাইর উপর প্রশাসনের এই হামলা স্বাভাবিক ভাবে দেখতে চাই না। যদি ফ্যাসিবাদী ফেরানোর ছক আঁকা হয় হয়, আবার যুদ্ধ হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...