More

    গলাচিপায় স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় আমরান (১৬) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আমরান উপজেলার চরকাজল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত অসীম হাওলাদারের ছেলে। সে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে আমরানের বাবা মারা যান। পরে তার মা সাবিরা সুলতানা লিয়ার অন্যত্র বিয়ে হয়। বর্তমানে আমরান তার আপন ভাই ও নানী নাজমুন নাহারের সঙ্গে শের-ই-বাংলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল।

    তার বড় ভাই চিকিৎসার কাজে ঢাকায় রয়েছে। শনিবার দুপুরে নানী বাসার বাইরে কাজে যান। পরে বাসায় ফিরে ডাকাডাকি করেও আমরানের সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে আমরানের দেহ।

    চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল যায়। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল রয়েছে ।

    মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Simply how much Do Gambling establishment Buyers Generate from the 2024

    Traders when you look at the video game with more domestic advantage, such as for instance roulette if you...