More

    পটুয়াখালীতে এক পাঙাশের ওজন ১৫ কেজি, ১৮ হাজারে বিক্রি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির ১৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।  মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আলীপুর মৎস্য আড়তে মাছটি ডাকের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি হয়। মাছটি কিনে মৃধা ফিসের স্বত্বাধিকারী মাছ ব্যবসায়ী সালাউদ্দিন।

    এর আগে গত ৩১ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছ ধরার সময় জেলের জালে বড়সড় এই পাঙাশ ধরা পড়ে। হঠাৎ এমন মাছ পেয়ে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, মাছটি ইলিশের জালে ধরা পড়েছিল। আমি মাছটি ১৮ হাজার টাকায় কিনেছি। সামান্য লাভ পেলেই বিক্রি করে দেব।

    স্থানীয় জেলেদের ভাষ্যমতে, সাগর বা নদীর পাঙাশ মাংসে নরম ও স্বাদে অনন্য হওয়ায় দাম দেশি পাঙাশের তুলনায় কয়েকগুণ বেশি। এমন মাছ ধরা পড়লে জেলে পল্লীতে উৎসবের আমেজ তৈরি হয়। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটা জেলেদের জন্য খুশির খবর।

    সামুদ্রিক মাছ ধরায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার সুফলই বলা যায়। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে ভবিষ্যতেও বড় বড় মাছ ধরা পড়বে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা এখন বেশ ভালো পরিমাণ মাছ ধরতে পারবে বলে আশা করা যাচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Real deal Bet Gambling establishment Added bonus Requirements 2026: Totally free Spins & Promotion Offers Inside!

    Withdrawals via cryptocurrencies and you will age-wallets such as for example Skrill and you can Neteller processes in 1...