More

    টানা সাফল্যের জন্য লিটনকে প্রশংসায় ভাসালেন বিসিবি

    অবশ্যই পরুন

    সভাপতি নেদারল্যান্ডসের বিপক্ষে দাপট দেখিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এতে পরপর তিনটি সিরিজেই ট্রফি জিতল টাইগাররা। দলের এমন সাফল্যের জন্য অধিনায়ক লিটন কুমার দাসকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    লিটনকে নিয়ে তিনি বলেন, বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। মাঠের মধ্যে এবং বাইরে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট। বর্তমানে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি। তাই তাদের গড়ে তোলার দায়িত্ব নিতে হবে জানিয়েছেন বুলবুল। তার ভাষ্য, দেখেন আমাদের একটা বড় গ্রুপ কিন্তু অলরেডি অবসরে।

    অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে আমরা কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করতে পারি।  তিনি বলেন, এটা আমাদের দায়িত্ব আমরা এই গ্রুপটাকে আমরা কিভাবে গড়ে তুলছি। কেননা এই ক্রিকেট এমন একটা খেলা যে ফর্মের অনেক ওঠানামা হয়।

    তবে যখন বেঞ্চ, সাইড বেঞ্চে যখন প্রতিযোগিতাটা বেড়ে যায় তখন দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে। টানা তিনটা সিরিজ জয় নিয়ে বুলবুল বলেন, পরপর তিনটা সিরিজ জিতলাম আমরা। আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির যে দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাসটা হয়তো ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...