More

    কাজাখস্তানকে হারিয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সের বিহার ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ।

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলে লিড নেয় দল। দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার এবং পেনাল্টি থেকে আরও একটি গোল যোগ করে ব্যবধান বাড়ান। তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করেন রোমান সরকার। পরে তায়েব আলীর করা গোল ম্যাচে বাংলাদেশের জয় নিশ্চিত করে।

    যদিও ৩৭ মিনিটে একটি গোল শোধ করে কাজাখস্তান, তবে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

    তবে এবারের আসরে বাংলাদেশের খেলার কথা ছিল না। নিরাপত্তা শঙ্কা ও আর্থিক সংকটের কারণে পাকিস্তান সরে দাঁড়ালে সুযোগ পায় বাংলাদেশ। একই কারণে ওমান অংশ না নিলে তাদের জায়গা নেয় কাজাখস্তান। সুযোগ পেয়ে দুর্দান্তভাবে সেটিকে কাজে লাগিয়েছে জহিরুল ইসলাম রাজনের শিষ্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...