More

    পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্য পরিশোধসহ আট দফা দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : “আমরা চাকুরী চাই, জমির তিনগুন মূল্য চাই“ এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অধিগ্রহণে জমি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

    সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তরসহ এলাকার লোকজন বলেন, গত এক বছর ধরে আট দফা দাবিতে তারা আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উলটো নিরীহ গ্রামবাসীদের হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

    তাদের মামলা দিয়ে হয়রানি করছে। অথচ জমি অধিগ্রহণ করার সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি, জমির তিনগুণ মূল্য পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বিগত স্বৈরাচার আমলের নিয়োগকৃত কর্মকর্তারা তাদের ওয়াদা পূরণ না করে উলটো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হয়রানি করছে।

    তাই জরুরী ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা আল্টিমেটাম দেন। মানব বন্ধন ও সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, স্বপ্নের ঠিকানার ১৩০ পরিবারের সদস্য জামাল মৃধা, ভূমিহারা পরিবারের সদস্য হাসান মৃধা, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জুলিয়া মীম প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...