More

    পটুয়াখালীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরের পূর্বদিকের শিবচর সংলগ্ন সাগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানা যায়নি।

    নৌ পুলিশ জানায়, মাছ শিকার করতে গিয়ে জেলেরা মরদেহটি ভাসতে দেখতে পায়। পরে নৌ পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। নৌ পুলিশের ধারণা, মরদেহটি একজন পুরুষের। বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

    রাঙ্গাবালী নৌ পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই শহীদুল ইসলাম বলেন, ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। হাত ও পা পচে নষ্ট হয়ে গেছে। মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Пункт и пипс в трейдинге

    Что такое пункты в трейдинге В некоторых парах, например, USD/JPY, один pips составляет 0,01. Пунктом называют величину наименьшего возможного https://forexby.com/...