More

    কলাপাড়ায় অবৈধভাবে খাল ভরাট, প্রশাসনের হানায় পাইপ বিনষ্ট

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী মহিপুর থানার ধোলাই মার্কেট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

    এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেংগে বিনষ্ট করা হয়েছে এবং বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

    শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকার বেড়িবাঁধের বাহিরের জোয়ার ভাঁটা প্রবাহমান খাল ভরাট করেছিলো প্রভাবশালী একটি চক্র।

    এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারানুসারে পরিচালিত মোবাইল কোর্ট তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন যাবত বেড়িবাঁধ সংলগ্ন একটি মাছের ঘের থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাশে জোয়ার ভাটা প্রবহমান খাল ও সংরক্ষিত বনের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছেন। এতে একদিকে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হচ্ছে অন্যদিকে বনের জমি ভরাট করে এভাবে প্রতিনিয়ত দখল হতে থাকলে পরিবেশ হুমকিতে পড়বে। বলে মনে করেন সংশ্লিষ্টরা।

    কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুয়াকাটার সমুদ্র সৈকতের ধোলাই মার্কেট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...