More

    কুয়াকাটায় উপকূলীয় বনভূমি রক্ষায় গ্রিন ক্যাম্পেইন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: উপকূলীয় বনভূমি সংরক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজায়ন পুনরুদ্ধারের লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় “গ্রিন ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গঙ্গামতি চরে কলাপাড়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের মহিপুর রেঞ্জের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

    কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। সভাপতিত্ব করেন বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির। উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘উপকূলীয় অঞ্চলে বন নিধন প্রতিরোধ করা অত্যন্ত জরুরি।

    বন শুধু পরিবেশ রক্ষায় নয়, ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে। গ্রিন ক্যাম্পেইন শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবাইকে পরিবেশ সচেতন করে তুলবে। এ উদ্যোগ স্থানীয় জনগণকে বন সংরক্ষণে উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ আবাস গড়ে তুলতে সহায়ক হবে।’ বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, ‘উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বাগান সংরক্ষণ এখন বড় চ্যালেঞ্জ।

    এ বন স্থানীয় মানুষের জীবিকা, নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের সঙ্গে সম্পৃক্ত। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত বাগান পুনরুদ্ধার ও নতুন বাগান তৈরির মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ উপকূল গড়ে তোলা সম্ভব।’ কর্মসূচির অংশ হিসেবে সমুদ্র তীরবর্তী সংরক্ষিত বনে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

    এতে স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শুধু বনভূমি রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...