More

    পটুয়াখালী‌তে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবা‌রি আটক

    অবশ্যই পরুন

    পটুয়াখালী শহর সংলগ্ন শারিকখালি এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ‌মো. রা‌সেল ফ‌কির না‌মের এক মাদক কারবারিকে আটক করা হ‌য়ে‌ছে।

    কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

    এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডসহ রা‌সেল‌কে আটক করা হয়।

    সেইসাথে, জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লেও জানায় কোস্টগার্ড।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...