More

    বরগুনায় ডেঙ্গুতে কলেজ শিক্ষিকার মৃত্যু

    অবশ্যই পরুন

    বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বামনা সরকারি কলেজের সামজকর্ম বিভাগের প্রভাষক শাহানারা বেগম অপু মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  প্রভাষক শাহানারা বেগম পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দক্ষিন রূপধন গ্রামের বাসিন্দা আলহাজ সাহাব উদ্দিন আহমেদের মেয়ে।

    তার স্বামী নিজাম উদ্দিন পাথরঘাটা হাজী জালাল উদ্দিন সরকারি মহিলা কলেজের প্রভাষক। তাদের একমাত্র ছেলে ঢাকায় লেখাপড়া করছেন। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪০১ জন।

    বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৪, বেতাগী ১, বামনা ৩, তালতলী ৪ ও পাথরঘাটায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৯ জন।

    এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৩, আমতলী ৩, বেতাগী ৩, বামনা ১৬, পাথরঘাটা ১৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ২৬৮, তালতলী ১৫৩, বামনা ২৭১, বেতাগী ১২২, আমতলী ৮২ এবং পাথরঘাটা উপজেলায় ৫০৫ জন আক্রান্ত হয়েছেন।

    অপরদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spelen zonder gedoe: een frisse blik op casino zonder cruks

    Ontspannen Spelen bij een Casino Zonder Cruks: Wat Je Moet Weten Wat betekent spelen in een casino zonder cruks? De term...