More

    বরগুনায় বাথরুম পরিষ্কার না করায় শিক্ষার্থীদের বেত্রাঘাত

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বরগুনার সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বিদ্যালয়ের বাথরুম পরিষ্কার করতে অস্বীকৃতি জানানোর জেরে প্রধান শিক্ষক হায়দার আলীর হাতে বেত্রাঘাতের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী মারজানাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

    অভিযোগে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বাথরুম পরিষ্কার করার নির্দেশ অমান্য করে স্কুল থেকে পালিয়ে যায় মারজানা। পরে প্রধান শিক্ষক তাকে ধরে এনে বেত্রাঘাত করেন। এতে মারজানার শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ পড়ে যায়। পরদিন ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাসুমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগে আরও বলা হয়, প্রধান শিক্ষক হায়দার আলী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দিয়ে স্কুলের বাথরুম ও শ্রেণিকক্ষ পরিষ্কার করিয়ে আসছেন। এ ঘটনায় বিদ্যালয় চত্বরে অভিভাবকরা সমবেত হয়ে বিক্ষোভের পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবি করেছেন।   অভিযুক্ত প্রধান শিক্ষক হায়দার আলী নির্যাতনের অভিযোগ স্বীকার করে বলেন, বাথরুম পরিষ্কার করাও শিক্ষার্থীদের জন্য শিক্ষার অংশ।

    এজন্য আমরা প্রতি বুধবার শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করাই। এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রানা বলেন, অভিযোগ হাতে পাওয়া গেছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...