More

    রাতে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে যারা

    অবশ্যই পরুন

    হংকংকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথ অনেকটায় সহজ হয়ে যাবে লিটন বাহিনীদের জন্য।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডও তা পরিষ্কার করে দেয়।  যদিও পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সে বেশ পরিবর্তন এসেছে, যা সবার মধ্যে আশার সঞ্চার করেছে।

    সবশেষ লঙ্কানদের মাটিতেই তাদের হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। এখন পর্যন্ত দুটি দল ২০ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ১২টি ম্যাচে আর বাংলাদেশ জিতেছে ৮টি। সাম্প্রতিক পারফরম্যান্সে বাংলাদেশ ৫টি ম্যাচের মধ্যে ৪টি জিতেছে, অন্যদিকে শ্রীলঙ্কার জয় এসেছে কেবল ২টি ম্যাচে।  তবে আবুধাবিতে আজ শেষ হাঁসি কারা হাঁসে সেটাই দেখার বিষয়।

    বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও, লঙ্কানদের কাছে মিশন শুরুর লড়াই। তাই এই ম্যাচ জিতে শুরুটা ভালো করতে চাইবে তারা। শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল প্যারেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাথিশা পাথিরানা।

    বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mit ausländischen Online Casinos in der Schweiz echtes Geld setzen – ein Blick auf die praktische Handhabung

    Die Nutzung von ausländischen Online Casinos in der Schweiz bringt praktische Herausforderungen mit sich, besonders beim Setzen von echtem Geld, wobei Fragen zur Handhabung und Sicherheit eine wichtige Rolle spielen.