More

    কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জিকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

    সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলাপাড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সদ্য বিদায়ী সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু কে বিদায় সংবধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী আবু হানিফ এবং সঞ্চালনা করেন ইসলামিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মাওলানা ফোরকানুল ইসলাম।

    অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবির এ ছাড়াও বক্তব্য রাখেন এবি লাইব্রেরির স্বত্বাধিকারী আলী আহাদ, পুস্তক ব্যাবসায়ী রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক মোনাসেফ খান ।

    বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের দর্পণ। কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু ও সাধারণ সম্পাদক অমল মুখার্জি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গণমানুষের কণ্ঠস্বরকে শক্তিশালী করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    সংবর্ধিত অতিথি নেছার উদ্দিন আহমেদ টিপু ও অমল মুখার্জি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কলাপাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Für Deutschland gibt es Spiele, Boni sowie ein Live-Casino.

    Im Spielerkonto sind diese Optionen ohne Verzögerung zugänglich und können sofort aktiviert werden. Eine Vielzahl von Schutzwerkzeugen (wie Einzahlungslimits),...