More

    মায়ামিতেই ছড়াবে মেসির সৌরভ

    অবশ্যই পরুন

    অনিশ্চয়তা আর জল্পনার অবসান হতে চলেছে। ইন্টার মায়ামিতেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন লিওনেল মেসি। ইএসপিএনের খবর, চুক্তি নবায়নের খুব কাছাকাছি আছেন আর্জেন্টাইন জাদুকর। ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তার আড়াই‌ বছরের সেই চুক্তি শেষ হতে চলেছে এই বছরই। নতুন চুক্তি নিয়ে বেশ কিছু দিন ধরেই কাজ চলছে বলে খবর আসছিল।

    তবে সুনির্দিষ্ট কিছু না জানা যাওয়ায় অনিশ্চয়তার দোলাচলও ছিল। অন্য বেশি কিছু ক্লাবের আগ্রহের খবর সংবাদমাধ্যমে উঠে এসেছে নানা সময়ে। তবে মায়ামির সঙ্গে আলোচনা এখন শেষ পর্যায়ে বলেই উল্লেখ করা হয়েছে ইএসপিএনের প্রতিবেদনে।

    স্রেফ টুকিটাকি কিছু ব্যাপার চূড়ান্ত করার কাজ চলছে, যা স্রেফ সময়ের ব্যাপার। দুই পক্ষ একমত হলেই মেজর লিগ সকার কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে অনুমোদনের জন্য। আগামী বছর বিশ্বকাপ খেললে নিশ্চিতভাবেই আর্জেন্টিনার হয়ে সেটি হবে মেসির শেষ টুর্নামেন্ট। তবে মায়ামিতে নতুন চুক্তি একাধিক বছরের হবেই বলে জানিয়েছে ইএসপিএন। সেক্ষেত্রে আরও বেশ কিছুদিন দেখা যাবে মেসির ফুটবল জাদু। মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি।

    ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি। গত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমের সেরা দলের পুরস্কার সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মায়ামি। মূল ট্রফির লড়াইয়ে প্লেঅফে অবশ্য প্রথম রাউন্ডে হেরে যায় তারা। এবছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় ফাইনালে।

    চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন মেসি। ২১ ম্যাচে গোল করেছেন ২০টি। তার চেয়ে এক গোল বেশি নিয়ে শীর্ষে থাকা স্যাম সারিজ ম্যাচ খেলেছেন ৯টি বেশি। গোলের পাশাপাশি ১১টি গোলে সহায়তাও করেছেন মায়ামি অধিনায়ক। মায়ামির হয়ে সব মিলিয়ে মেজর লিগ সকারে ৪৬ ম্যাচে তার গোল ৪১টি, গোলে সহায়তা ২৭টি।

    সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে করেছেন ৫৪ গোল। ইন্টার মায়ামির স্বত্বাধিকারীদের একজন ও ধনকূবের হোর্হে মাস আগেও সরাসরি জানিয়ে দিয়েছেন, মেসিকে ধরে রাখতে ও এই ক্লাব থেকেই অবসরের আয়োজন করতে সবটুকু চেষ্টা তারা করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar y jugar casino online sin complicaciones desde el móvil es más sencillo de lo que imaginas

    La facilidad para jugar casino online desde el móvil se refleja en interfaces intuitivas y accesibles, que permiten disfrutar sin complicaciones y adaptarse a diferentes niveles de experiencia.