More

    বরগুনায় বিএনপিতে যোগ দিলেন ৬ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

    অবশ্যই পরুন

    আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা বিগত সময়ের চেয়ে ভালো থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা মাজাহার উদ্দিন টি অ্যান্ড বিএম কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

    বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় স্বপ্রণোদিত হয়ে নুরুল ইসলাম মনির হাত ধরে ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। একই দিনে বামনা উপজেলায় পৃথক এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মনিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দেন আরও অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী।

    পাথরঘাটার মতবিনিময় সভায় নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে ঘোষণা দিয়েছেন— বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, এ দেশে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত বছর দুর্গাপূজার সময় বিএনপির নেতাকর্মীরা নিরাপত্তা দিয়েছিল, এ বছর তা আরও জোরদার করা হবে, যেন সবাই নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন।

    পাথরঘাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুরেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজা উদযাপন পরিষদের বরগুনা জেলা ও পাথরঘাটা উপজেলা শাখার নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ৪০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভা শেষে দুই উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন মনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...