More

    দুমকীতে সংবাদ প্রকাশের পর কিশোরকে নির্যাতনকারী আটক

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে সংবাদ প্রকাশের পর কিশোরকে হাত- পা বেঁধে নির্যাতনকারী জলিল সিকদার(৫৫) কে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শ্রীরামপুরের চরবয়েড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

    বুধবার নির্যাতনের বিষয়ে কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।এ বিষয়ে নির্যাতিত কিশোরের বাবা বশির মল্লিক অভিযুক্ত জলিল সিকদারসহ চারজন ও অজ্ঞাত দুই- তিনজনের নামে মামলা করেন। উল্লেখ্য যে গত রোববার সন্ধ্যায় চুরির অভিযোগে চরবয়েড়া গ্রামে এক কিশোরকে হাত- পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন করে জলিল সিকদার ও তাঁর দুই স্ত্রীসহ চার- পাঁচজন।

    এর পর ওই কিশোরকে পুলিশে দেয়। উক্ত নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর বাবা বশির মল্লিক বলেন, ‘থানায় মামলা করেছি। প্রধান আসামিকে আটক হয়েছে। আশা করছি উপযুক্ত বিচার পাবো।’

    দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. জাকির হোসেন বলেন, ভুক্তভোগী ওই কিশোরের বাবা থানায় মামলা করেছেন। প্রধান আসামিকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...