More

    বরগুনায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে পাচারকালে দুটি মাথাসহ তিনটি বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে নৌ পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ। বুধবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে এসব হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে নৌ পুলিশের সদস্যরা।

    এ সময় চরদুয়ানী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপ্তারখাল নামক এলাকা থেকে পাচারের সময় দুটি মাথাসহ তিন বস্তায় ৪০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

    পাথরঘাটার চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরে স্থানীয় বন বিভাগ সদস্যদের উপস্থিতিতে জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...