More

    বাবুগঞ্জে মোবাইলের রিংটোনের শব্দে শিক্ষকের মরদেহ মিলল আমগাছে

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জে মোনায়েম হোসেন চৌধুরী নামের একজন শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামের নিজ বাড়ির একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    মোনায়েম হোসেন চৌধুরী রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ভেতরে অবস্থিত ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।

    শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরীর ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, আমরা আমাদের মাথার ওপরের বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। বড় ভাইকে বিকেল থেকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটোন শুনে ভাগিনা সান ও মুন তাকে খুঁজে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

    তিনি আরও বলেন, ভাই বেশ কিছুদিন ধরে হতাশায় ছিলেন। অস্বাভাবিক আচরণ করতেন। আমরা তাকে চিকিৎসক দেখিয়েছি। বেশ কিছুদিন ধরে ফোনে কারা যেন তাকে হুমকি দিয়ে আসছিল। সে অজ্ঞাত ফোন পেলেই আতঙ্কিত হয়ে পড়ত। দুদিন আগে কোনো একটি এনজিওকর্মী পরিচয়ে দুজন অপরিচিত লোক তাকে খুঁজতে বাড়িতে এসেছিল।

    এয়ারপোর্ট থানার ওসি মামুন উল ইসলাম বলেন, শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহালের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...