More

    কুয়াকাটায় অস্বাস্থ্যকর খাবার সরবরাহ ও অনিয়মে ৪ হোটেলকে জরিমানা

    অবশ্যই পরুন

    কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার দায়ে চারটি খাবার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুয়াকাটার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে অংশ নেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। অভিযানের সময় ‘মায়ের দোয়া, গাজী রেস্তোরাঁ’ ও ‘হোটেল বৈশাখী’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহ ও যথাযথ কাগজপত্র না থাকার কারণে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া ‘হোটেল আপনজন’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    কুয়াকাটায় পর্যটকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Greatest New Online casinos 2026 Examined Of the Community Pros

    The brand new brand's manage openness and you can member worthy of is evident as a consequence of the...