More

    উজিরপুরে চোরের গাড়িচাপায় যুবক নিহত

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে চোরের গাড়িচাপায় সাগর মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকার বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    নিহত সাগর মোল্লা (২৪) উজিরপুরের সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে। আহতরা হলেন একই এলাকার নাঈম হাওলাদার ও কাওছার হাওলাদার।

    স্থানীয়রা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের একটি গরু ও বাছুর চুরি করে ট্রাকযোগে পালানোর চেষ্টা করে একদল চোর। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী মহাসড়কে চোরদের গাড়ি গতিরোধের চেষ্টা করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

    এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাওছার হাওলাদার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...