More

    এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

    অবশ্যই পরুন

    হানিয়া আমিরের পর বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

    তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি। পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

    ২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, এবং সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। এছাড়া ‘ধূপ কি দীওয়ার’ নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

    পাকিস্তানি কাজের পাশাপাশি এই অভিনেতা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বিবিসির মিনি-সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এ অভিনয় করেছেন। এর বাইরে, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’ এর প্রথম সিজনেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

    অভিনয় জীবনে আহাদ রাজা মীর শুরু করেন ২০১০ সালে, ১৭ বছর বয়সে, হাম টিভির রোমান্টিক ড্রামা “খামোশিয়ান”-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কানাডায় থাকার সময় তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখিতেও ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....