More

    মিরাজের পর রিশাদের আঘাত, খেলায় ফিরল টাইগাররা

    অবশ্যই পরুন

    বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এদিন শুরুটা ভালোই করেছিল আফগানরা। তবে রহমত শাহ অসুস্থ হয়ে মাঠ ছাড়লে দ্রুত সাজঘরে ফেরেন হাশমতুল্লাহ শাহীদি ও আজমতুল্লাহ ওমরজাই।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। ইব্রাহিম জাদরান ৪৮ রান এবং মোহাম্মদ নবী ৪ রানে ব্যাট করছেন।

    শনিবার (১১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে ইনিংস বড় করতে পারেননি গুরবাজ।

    পঞ্চম ওভারে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তিনে ব্যাট করতে নেমে জাদরানকে সঙ্গে দেওয়ার চেষ্টা করছেন সেদিকুল্লাহ আতাল।

    নবম ওভারের চতুর্থ বলে তানভীরের প্রথম শিকার হন তিনি। ৬ বলে ৫ রান করেছেন এই ব্যাটার। এতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাদরান। তবে ১১ বলে ৯ রান করে রহমত শাহ আহত হয়ে মাঠ ছাড়লে ছন্দপতন হয় আফগানদের।

    ১২ বলে রান করে মিরাজের বলে বোল্ড আউট হন হাশমতুল্লাহ শাহীদি। আর রিশাদের বলে ডাক আউট হন ওমরজাই। এতে ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...