More

    বরিশালে জাল ফেলা নিয়ে সংঘর্ষে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে মাছ শিকারে গিয়ে হামলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক এনামুল হক জানিয়েছেন। নিহত মো. শাকিল হাওলাদার (২২) মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।

    তিনি শুক্রবার বিকালে নিখোঁজ হয়েছিলেন। পরিদর্শক এনামুল হক বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালাবদর নদীতে জাল ফেলা নিয়ে জেলেদের দুইপক্ষের মধ্যে প্রথমে তর্ক ও পরে মারামারি হয়। তখন এক পক্ষ নৌকা নিয়ে অপর পক্ষের নৌকার উপর উঠিয়ে দেয়। তখন নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া জেলে শাকিলকে বেধড়কভাবে পিটিয়েছে অপর পক্ষের জেলেরা।

    মারধরের শিকার জেলে শাকিল নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরিদর্শক বলেন, “সকালে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলের বাবার সঙ্গে কথা বলছিলাম। তখন শাকিলের লাশ ভেসে ওঠে।” লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মামলা করবেন।

    শাকিলের মামা আব্দুল জব্বার বলেন, তার দুই ভাগ্নে শাকিল ও রবিউল দুটি নৌকা নিয়ে আড়িয়াল খাঁ ও কালাবদর নদীর মাঝখানে লাল বয়ার কাছে জাল ফেলে। এ নিয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার জেলে আল-আমিন ও হেলাল গাজীসহ কয়েকজন জেলে ক্ষিপ্ত হয়। “এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাগ্নে রবিউলকে মারধর করে।

    তখন ভাইকে রক্ষায় এগিয়ে গেলে আল-আমিন ও হেলাল গাজীসহ কয়েকজন তাদের নৌকা শাকিলের নৌকার উপর উঠিয়ে দেয়। শাকিল নদীতে পড়ে গেলে তাকে পিটিয়েছে। এতে সে নদীতে ডুবে যায়।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....