More

    দুমকিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে কয়েক শিক্ষার্থী অসুস্থ

    অবশ্যই পরুন

    সারাদেশে সরকারি ব্যবস্থাপনায় শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) পটুয়াখালীর দুমকি উপজেলার ১৩নং আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হয়।

    টিকা গ্রহণের পরপরই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সিয়াম সিকদার নামে এক শিক্ষার্থীকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

    চিকিৎসা শেষে চারজন শিক্ষার্থী ইতোমধ্যে বাড়ি ফিরে গেছে। এ বিষয়ে আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, “প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো শিক্ষার্থী অসুস্থ হয়নি। তবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কয়েকজন টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করে। আমার ধারণা, তাদের মধ্যে কয়েকজন খালি পেটে টিকা নেওয়ায় এমনটা হয়েছে।”

    দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল ইসলাম শাহীন বলেন, “শিক্ষার্থীরা ভয় পেয়ে সামান্য অস্বস্তি বোধ করেছে, তবে কারও শারীরিক জটিলতা হয়নি। আমি নিজে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছি। এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই; এটি শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সন্তানদের টিকা দেওয়ার অনুরোধ জানাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...