More

    বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

    অবশ্যই পরুন

    চলতি বছরের ডিসেম্বরে বিপিএলের পরবর্তী আসর আয়োজনের পরিকল্পনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, এবারের আসরে খেলবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বরং, বিপিএলের আসন্ন আসরে অংশ নিতে আয়োজকদের নির্দিষ্ট বিষয়ে শর্ত দিয়েছে তারা। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে।

    সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে যে, আসন্ন আসরে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে এবং টুর্নামেন্টটি শুরু হবে ডিসেম্বরের মাঝামাঝি। ফরচুন বরিশাল কর্তৃপক্ষ মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল টি-টোয়েন্টির ১২তম আসরের জন্য দশটি সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।

    অঞ্চলগুলো হলো: বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর এবং সিলেট। ক্রিকেটপাড়ায় চলা গুঞ্জন নিয়ে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘আমি কোথাও বলিনি যে বিপিএলে খেলব না। আমি শুধু বলেছি, এত অল্প সময়ে আমাদের মতো দলের পক্ষে খেলা কঠিন হয়ে পড়ছে।

    এ কারণেই সময় বাড়ানোর অনুরোধ করেছি। সবাই আমাকে ফোন করছে, আমি বিসিবিকে জানিয়েছি যে, এই সময়টা অনেক কম এবং আমাদের মতো একটি দলের জন্য প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব।’ মিজানুর আরও বলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সব কিছু করতে হবে।

    এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি, এখন দেখা যাক ওরা কী সিদ্ধান্ত নেয়।’ ফরচুন বরিশালের অনুরোধ মেনে সময়সূচি পরিবর্তন হবে কি না, সেটি এখন বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে বরিশালের অংশগ্রহণ নিয়ে যে জল্পনা চলছিল, মিজানুর রহমানের বক্তব্যে তা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে।

    ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, বিপিএলে না খেলার কোনো ঘোষণা তারা দেননি; বরং উপযুক্ত সময় পেলে তারা অবশ্যই খেলবেন। তিনি বলেন, ‘আমি বলিনি যে আমরা খেলব না, তবে যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’

    মিজানুর আরও বলেন, ‘আমি মনে করি না, কোনো ভালো দল এত অল্প সময়ে খেলতে রাজি হবে। আপনি চাইলে রংপুর রাইডার্সকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয়, যেসব দলের অভিজ্ঞতা কম, তারাই এ অবস্থায় খেলতে রাজি হবে।

    আমি শুধু একটু সময় চেয়েছি… আমরা এটা এপ্রিল বা মে মাসে করতে পারি, এতে সমস্যা কোথায়? আমাদের কিছু সময় দিন যাতে আমরা সব কিছু গুছিয়ে নিতে পারি। আমি মনে করি না, শুধু আয়োজন করার জন্য আয়োজন করাটা যুক্তিসংগত হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...