More

    বাউফলে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে আরিফ হোসেন নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন বুলু গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহতর বাবা সোহাগ হোসেন হাওলাদার বলেন, সকালে আরিফ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান তারা।

    দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনাটি এখনও জানা যায়নি, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Казино Игри Безплатно бип бип казино без Регистрация 2026

    Slotino online може да бъде считано за утвърдено казино в интернет, което предлага необходимото, за да бъде предпочитан избор...