More

    পটুয়াখালীতে এক কলেজ থেকে ২ শিক্ষার্থী পরীক্ষা দিলেও পাস করেনি কেউ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে এক কলেজে শিক্ষার্থী চারজন। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ জন। কিন্তু এদের কেউই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য।

    যেখানে দেখা যায় প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা ৪ জন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র দুইজন। কিন্তু এদের মধ্যে একজনও পাস করতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবু তালেব জানান, শিক্ষার্থীরা লেখাপড়া ভালোভাবে না করলে তো এ সমস্যাই হবে। তাছাড়া আমরা নতুন শুরু করেছি তো। উচ্চমাধ্যমিকের জন্য শিক্ষক আছেন একজন। তাও খণ্ডকালীন। এজন্যই এমন ফলাফল। তবে টিচার পেলে এ ঘাটতি পূরণ হয়ে যাবে।

    ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

    প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    LuckyDays Local casino Review during the 2026: C$1,five hundred + 100 Free Revolves

    Plus your own allowed plan, you will discovered 100 totally free revolves to try out on Publication from Inactive...