More

    ইলিশের প্রজনন মৌসুমে বিষখালী নদীতে অবৈধ মাছ শিকার: ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ: পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি- ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকারের ঘটনা ধরা পড়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা মাছ জব্দ করেন।

    অভিযানে নেতৃত্ব দেন এসআই মাহমুদুর রহমান, এসআই রতন কুমার, এএসআই নূরুল ইসলাম ও নায়েক হৃদয় চন্দ্র দে। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “মা ইলিশের প্রজনন মৌসুমে ভবিষ্যৎ প্রজন্মের মাছ সংরক্ষণের স্বার্থে সরকার ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা কার্যকালের মধ্যেই কিছু অসাধু জেলে প্রশাসনের নজর এড়িয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল।

    খবর পেয়ে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি।” তিনি আরও বলেন, “চলাভাঙ্গা ও ফুলঝুরি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।”

    কাকচিড়া নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল ও অভিযান চালানো হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...