More

    কলাপাড়ায় জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালী—৪ আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পটুয়াখালীর কলাপাড়ায় জাকের পার্টির জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জাকের পার্টি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে পৌরসভা অডিটোরিয়াম এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।

    জাকের পার্টি কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. খলিল মৃধার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট পটুয়াখালী জেলা সভাপতি রাহাত হাওলাদার, বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল রশিদ, ছাত্র ফ্রন্ট নেতা পারভেজ সিকদার প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, দেশ স্বাধীনের ৫৪ বছর অতিবাহিত হলেও দেশের মানুষ স্বাধীন হয়েছে কিন্তু মুক্ত হতে পারেনি।

    ২৪’র গণ-অভ্যুত্থানের পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আসলেও কি দেশের মানুষ ভালো আছে। কোথাও নিরাপত্তা নেই। কবর থেকে মৃতদেহ তুলেও পুড়িয়ে ফেলা হচ্ছে।

    এজন্য কি ৭১ এ ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলো। তিনি আগামী নির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আহ্বান জানিয়ে গোলাপ ফুল প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভা শেষে কলাপাড়া পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

    শোভাযাত্রা টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং দেশ ও জাতীর শান্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Personal Bonuses & twenty four 7 Internet casino Step

    These requirements increase game play by giving you use of more revolves, cashbacks, otherwise special day-limited also provides. That...