More

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। অভিযুক্ত শুভ জোমাদ্দার (৩২), পিতা মৃত বেল্লাল জোমাদ্দার, একই গ্রামের বাসিন্দা।

    এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে অভিযুক্ত শুভ জোমাদ্দার ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে দোকানে পাঠিয়ে দেয়। এরপর সুযোগ বুঝে ঘরের লাইট বন্ধ করে শুভ জোমাদ্দার ভুক্তভোগীকে ঝাপটে ধরে, মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    ঘটনার পরপরই শারমিন আক্তার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়। ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন, “ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Personal Bonuses & twenty four 7 Internet casino Step

    These requirements increase game play by giving you use of more revolves, cashbacks, otherwise special day-limited also provides. That...