More

    পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ ও লুটপাট ঘটনায় মামলা, গ্রেফতার ৬

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

    পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে দশমিনা সদর ইউনিয়নের চরহাদি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনকে প্রধান আসামি করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল চৌধুরী মায়া, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোশারেফ রাড়ী, ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি হানিফ, যুবলীগ নেতা জব্বার এবং হোসেন কবির হোসেনসহ আরও একজন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ নভেম্বর তরমুজ চাষের জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভুক্তভোগীদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।

    এসময় তারা প্রায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৮ থেকে ১০টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “তরমুজ চাষের জমি দখল নিয়ে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা কালু মৃধা বাদী হয়ে মামলা করেছেন। ছয় জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is no need a gambling establishment account playing, however, should be linked to the Sites

    If you continue profitable free online video poker, you would imagine the fresh new local casino was so it...