More

    পটুয়াখালীতে ১৮ কেজির পাঙাশ, বিক্রি ১৫হাজার ৩০০ টাকায়

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকিতে এক জেলের ইলিশের জালে ধরা পড়ল ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে এই মাছটি ধরা পড়ে। জানা যায়, উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার ইলিশ ধরার জালে বুধবার সকালে ১৮ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙাশ খুব কমই দেখা যায়।

    বিশাল আকারের এই মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন। পরে পাঙ্গাসিয়া আল মদিনা সুপার মার্কেটের স্থানে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা মাছটি ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫হাজার ৩০০ টাকায় কিনে নেন।

    কেনার পর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন। জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের মৌসুমের প্রথম দিকে প্রায়ই পাঙাশ পেয়ে থাকি, তবে বরাবর ছোট মাছ পেলেও এবার এত বড় পাঙাশ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating 4rabet feels surprisingly straightforward for newcomers

    Navigating 4rabet offers a clean layout and intuitive menus that help newcomers feel at ease while getting accustomed to its features and options.