More

    ‘মেসির বার্সেলোনায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই’

    অবশ্যই পরুন

    বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা জানিয়েছেন, লিওনেল মেসির আবারও স্প্যানিশ এই ক্লাবে ফিরে আসা এখন ‘বাস্তবসম্মত নয়।’ সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকা সংস্কারকৃত ক্যাম্প ন্যু পরিদর্শন করেন, যেখানে তার দীর্ঘ ২১ বছরের স্মৃতি জড়িয়ে আছে। সামাজিক মাধ্যমে ছবিগুলো দেখে আবেগাপ্লুত হয়েছেন মেসির এবং বার্সেলোনার সমর্থকরা।

    মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে যোগ দেন মেসি এবং ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন। ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে তিনি বার্সেলোনা ছেড়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে খেলছেন।

    ক্যাম্প ন্যু পরিদর্শনের সময় মেসি বলেন, ‘আমি আশা করি একদিন ফিরব। তবে শুধু বিদায় জানাতে নয়, কারণ আমি কখনো তা করতে পারিনি।’

    তবে লাপোর্তা কাতালুনিয়া রেডিওকে জানান, মেসির প্রত্যাবর্তন নিয়ে জল্পনা-কল্পনা করা উচিত নয়। তিনি বলেন, ‘মেসি ও ক্লাবের সবার প্রতি সম্মান রেখে বলছি, এমন কিছু নিয়ে অনুমান করা ঠিক নয় যা বাস্তবসম্মত নয়।’

    বার্সেলোনার হয়ে মেসি ১০টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ এবং ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন।

    লাপোর্তা আরও জানান, ‘সংস্কারকৃত ক্যাম্প ন্যুতে মেসির জন্য একটি বড় ট্রিবিউট আয়োজন করা হবে, যেখানে ১ লাখ ৫ হাজার দর্শক উপস্থিত থাকবেন। তিনি যোগ করেন, মেসি এখন ইন্টার মিয়ামিতে খেলছেন, তাকে ভালোবাসা ও সম্মান জানানো হয়। বিশ্বের সেরা ট্রিবিউট দেওয়া তার জন্য প্রাপ্য এবং এটি অসাধারণ ব্যাপার হবে যদি তা এই মাঠেই অনুষ্ঠিত হয়।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.