More

    এখন আমরা যাদের নেতা মানি তারা শুধু দুনিয়ার কথা বলে; আর আমরা দুনিয়া ও আখিরাতের কথা বলি : মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

    অবশ্যই পরুন

    সাকিবুজ্জামান সবুর, নিজস্ব প্রতিবেদক, কাঠালিয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, “রাষ্ট্র বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে খাদ্য, ঘরহীনকে ঘর দেওয়া, সন্তানদের শিক্ষার দায়িত্ব নিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করা, জমিদখলকারীর কাছ থেকে জমি উদ্ধার করে প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছে দিবে এটাই রাষ্ট্র। আর এখন রাষ্ট্র কি? অত্যাচার, অবিচার, মারামারি।

    তিনি আরও বলেন, “এখন আমরা যাদের নেতা মানি তারা শুধু দুনিয়ার কথা বলে, আর আমরা দুনিয়া ও আখিরাতের কথা বলি। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। হইকাল ও পরকালের একমাত্র শান্তি কুরআন।” এসময় ইসলামি দল হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থীর পক্ষে ভোটও চান তিনি।

    গত সোমবার (১৭ নভেম্বর) রাত ১০ টায় উপজেলা মুজাহিদ কমিটি ও কারিমীয়া সাখাওয়াত মাদ্রাসার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ৫দিন ব্যাপার তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিনে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাফসির মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৪ ঝালকাঠি—১ (রাজাপুর—কাঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মাকার্র প্রার্থী মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদী।

    অন্যান্যের বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত এমপি প্রার্থী ড.ফয়জুল হক। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার ছদর ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে তাফসির মাহফিলে আরও বয়ান করেন, মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি, মাওলানা মুফতি ক্বারী মুহাম্মদ মুসা বিন কাসেমী, মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম নেছারী, মাওলানা মুহাম্মদ নিজামুল হক, মাওলানা মুফতি রফিকুল ইসলাম আশ্রাফী,মাওলানা মুফতী শহীদুল ইসলাম, মাওলানা মুফতী মুহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমূখ।

    বয়ান শেষে প্রধান অতিথি দলীয় প্রার্থী মওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল হাদীকে পরিচয় করিয়ে দিয়ে হাত পাখা মাকার্য় ভোট চাইলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genuine_excitement_surrounding_rainbet_fuels_immersive_online_casino_adventures

    Genuine excitement surrounding rainbet fuels immersive online casino adventuresUnderstanding the Core Features of rainbetThe Importance of Responsible GamingExploring the...