More

    পবিপ্রবিতে ফসফরাস-ঘাটতিযুক্ত মাটিতে ধানের উৎপাদনশীলতা বাড়াতে ওয়ার্কশপ অনুষ্ঠিত 

    অবশ্যই পরুন

    মেহেদী হাসান শান্ত, দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের উদ্যোগে “Improving Rice Productivity in Phosphorus Deficient Soils Using Genetic and Microbial Innovations” শীর্ষক ওয়ার্কশপ আজ ২০ নভেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

    বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যানসেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফাইন্যানশিয়াল স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান। ওয়ার্কশপে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শতাধিক শিক্ষক-গবেষক অংশ নেন। সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহমুদুল হাসান।

    অনুষ্ঠানে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্ভাবনী পদ্ধতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করে যে এই গবেষণা দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়ে কৃষকদের উপকৃত করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating winexch feels surprisingly intuitive despite its fresh dashboard approach

    Navigating winexch offers a straightforward experience where the redesigned dashboard keeps key features easily accessible, making the adjustment feel surprisingly smooth for users.