More

    কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

    অবশ্যই পরুন

    নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ না করে বরিশাল সিটি করপোরেশনের উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। এতে এর সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেছেন, প্রায় চারশ কোটি টাকা দেনা পরিশোধ না করে কুয়াকাটায় বিলাসী প্রকল্প নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

    সমুদ্রতীরে রিসোর্ট করতে ১৭ কোটি টাকায় জমি কিনছে তারা। এরই মধ্যে ৭ দশমিক ৩২ শতাংশ জমি ক্রয়ে ৫ কোটি টাকার বায়নাচুক্তিও করেছে নগর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন নীলু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশনের ৩৮৪ কোটি টাকা দেনা রয়েছে। এর মধ্যে ঠিকাদারি বিল বাবদ ৩০০ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ পাবে ৬৪ কোটি টাকা এবং ২০ কোটি টাকা পাবে চাকরি থেকে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা। বর্তমানে কর্মরতদের মধ্যেও বেতনবৈষম্য নিয়ে অসন্তোষ রয়েছে।

    নীলু বলেন, বরিশাল সিটি করপোরেশন বিভিন্ন সমস্যায় নিমজ্জিত। এর মধ্যে অন্যতম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিবহন ব্যবস্থা, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থার ভঙ্গুর দশা। বর্জ্য অপসারণে নিযুক্ত কর্মচারীরা সম্পূর্ণ অনিরাপদ পরিবেশ- পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন। তাদের জন্য কোনো নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা নেই, যা তাদের ও তাদের পরিবারকে ভীষণ স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৬ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের এমন উচ্চাভিলাসী নাগরিক স্বার্থবিরোধী প্রকল্প বাতিল চেয়ে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করেন জেলা সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীলু।

    এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৭ নভেম্বর প্রকল্পের জন্য জমি ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আগামী ৬ মাসের জন্য এ কার্যক্রম স্থগিত রাখারও আদেশ দেন উচ্চ আদালত। এ বিষয়ে বিসিসির সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান শাকিল বলেন, মাসিক সভায় রিসোর্ট করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দরপত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ৩টি আবেদন জমা পড়ে।

    তার মধ্যে একটিতে ৮ একর এবং অন্য দুটিতে ৬ একর করে জমি রয়েছে। এরই মধ্যে জমি ক্রয়ের জন্য পাঁচ কোটি টাকা বায়না চুক্তি করা হয়েছে। তবে ঠিক কোন জমিটার ওপর বায়না চুক্তি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wildies Support Bot contre Agent Humain

    Sommaire1. Premiers Pas : Comment Accéder au Support Wildies2. Le Bot de Support : Avantages et Limites3. L'Agent Humain...