More

    সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে তাইজুল

    অবশ্যই পরুন

    মিরপুর টেস্টের শুরুর আগে তাইজুল ইসলামের নামের পাশে ছিল ২৪২ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার নামে যোগ হয়েছে আরো ৪ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ১ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে গেলেন এই বাঁহাতি স্পিনার। তার উইকেট এখন ২৪৮টি।

    তাইজুলের আগে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট ছিল সাকিবের। মিরপুর টেস্টে সাকিবকে ছুঁয়ো অপেক্ষায় ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আইরিশ ওপেনার বলবার্নিকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি। এরপর আরও একটি উইকেট নিয়ে তার দখলে এখন ২৪৮ উইকেট।

    সাকিব ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলে ১২১ ইনিংসে ২৪৬ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার টেস্টে ১৯ বার ইনিংসে নিয়েছেন ৫ বা তার বেশি উইকেট। আর ২ ম্যাচে নিয়েছেন ১০ বা এর বেশি উইকেট।

    সাকিবকে ছাড়িয়ে যেতে অনেক কম ম্যাচ খেলেছেন তাইজুল। এখন পর্যন্ত ৫৭ ম্যাচের ১০২ ইনিংসে তাইজুলের শিকার ২৪৮ উইকেট। সাকিবের মতো তিনিও ২ ম্যাচে নিয়েছের ইনিংসে ১০ বা এর বেশি উইকেট। আর ইনিংসে ১৭ বার ৫ উইকেট নিয়েছেন ৩৪ ছুঁইছুঁই বাঁহাতি স্পিনার।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব-তাইজুলের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত ৯৭ ইনিংসে ২০৯ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অফ স্পিনার। এই তিনজনের বাইরে একশ উইকেটের কীর্তি আছে মোহাম্মদ রফিকের, ৪৮ ইনিংসে ঠিক ১০০টি।

    বাংলাদেশের হয়ে টেস্টে সেরা পাঁচ উইকেট-শিকারি

    ২৪৮ – তাইজুল ইসলাম

    ২৪৬ – সাকিব আল হাসান

    ২০৯ – মেহেদি হাসান মিরাজ

    ১০০ – মোহাম্মদ রফিক

    ৭৮ – মাশরাফি বিন মর্তুজা

    ৭২ – শাহাদাত হোসেন রাজীব

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Naviguer sans effort sur les plateformes belges pour trouver le meilleur casino en ligne

    Les plateformes belges offrent aujourd’hui une interface claire qui facilite la recherche du meilleur casino en ligne Belgique, en tenant compte des options de paiement et de la simplicité d’utilisation.